চা বানানোর পদ্ধতি একেক জনের একেক রকম হতে পারে, তবে একটি পারফেক্ট কাপ চা বানানোর জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। সঠিক তাপমাত্রার পানি থেকে শুরু করে চা পাতার পরিমাণ - সবকিছুই চায়ের স্বাদে প্রভাব ফেলে।
১. পানির তাপমাত্রা
কখনোই পানি অতিরিক্ত ফোটানো উচিত নয়। ব্ল্যাক টি এর জন্য পানি ১০০°C তাপমাত্রায় ফোটালেও, গ্রিন টি বা হোয়াইট টি এর জন্য ৮০°C থেকে ৮৫°C তাপমাত্রার পানি সবচেয়ে ভালো।
২. চা পাতার সঠিক পরিমাণ
প্রতি কাপ পানির জন্য সাধারণত ১ চা চামচ (প্রায় ২-২.৫ গ্রাম) চা পাতাই যথেষ্ট। তবে কড়া লিকার পছন্দ করলে পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন।
৩. ব্রুইং টাইম (Brewing Time)
চা পাতা পানিতে কতক্ষণ রাখবেন তা চায়ের ধরনের উপর নির্ভর করে। ব্ল্যাক টি সাধারণত ৩-৫ মিনিট রাখা উচিত। অন্যদিকে গ্রিন টি ২-৩ মিনিটের বেশি রাখলে তিতা হয়ে যেতে পারে।
এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখলে আপনিও ঘরে বসে বানাতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চা। সুবাস টি এর যেকোনো চা পাতা দিয়ে আজই ট্রাই করে দেখতে পারেন এই পদ্ধতি।


